আমাদের কথা
বর্তমান পৃথিবী এখন জ্ঞান বিজ্ঞানে এগিয়েছে অনেকটা, আধুনিক তথ্য-প্রযুক্তির অত্যাধুনিক ধারায় সিক্ত করেছে নিজেদেরকে। পিছিয়ে নেই আমরাও। তাই বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাও দৃঢ় প্রত্যয়ী। আমরাও চাই শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষের কাছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান বাঁশচড়া উচ্চ বিদ্যালয়কে পরিচয় করিয়ে দিতে। তাই আমাদের ওয়েবসাইটটি উন্মুক্ত করে ছড়িয়ে দিতে চাই সর্বত্র। এর ফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। এছাড়া আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক শুভাকাঙ্খী, মহৎপ্রাণ ব্যক্তিগণ তাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য, বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে রোমাঞ্চিত হবেন, দূর থেকে আমাদেরকে আন্তরিকতার বন্ধনে আবদ্ধ করবেন।
সংক্ষিপ্ত ইতিহাস
বাঁশচড়া উচ্চ বিদ্যালয়টি ১৯৮৪ ইং সালে স্থাপিত হয়।বর্তমানে মাধ্যমিক পর্যায় এমপিও ভুক্ত।
লক্ষ্য ও উদ্দেশ্য
ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক, মানবিক, সাংস্কৃতিক, বিজ্ঞানভিত্তিক ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠাকল্পে শিক্ষার্থীদের মননে, কর্মে ও ব্যবহারিক জীবনে উদ্দীপনা সৃষ্টি করা। মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে তোলা ও তাদের চিন্তা-চেতনায় দেশাত্ববোধ, জাতীয়তাবোধ এবং তাদের চরিত্রে সুনাগরিকের গুণাবলির যেমন: ন্যায়বোধ, অসাম্প্রদায়িক-চেতনাবোধ, কর্তব্যবোধ, মানবাধিকার সচেতনতা, মুক্তবুদ্ধির চর্চা, শৃঙ্খলা, সৎ জীবনযাপনের মানসিকতা, সৌহার্দ্য, অধ্যবসায় ইত্যাদি বিকাশ ঘটানো। জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারা বিকশিত করে প্রজন্ম পরম্পরায় সঞ্চালনের ব্যবস্থা করা। বৈষম্যহীন সমাজ সৃষ্টি করার লক্ষ্যে মেধা ও প্রবণতা অনুযায়ী স্থানিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে সকলের জন্য শিক্ষা লাভের সমান সুযোগ-সুবিধা অবারিত করা। গণতান্ত্রিক চেতনাবোধ বিকাশের জন্য পারস্পরিক মতাদর্শের প্রতি সহনশীল হওয়া এবং জীবনমুখী বস্তনিষ্ঠা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিকাশে সহায়তা করা। জ্ঞানভিত্তিক তথ্যপ্রযুক্তি নির্ভর (ডিজিটাল) বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি (আইসিটি) এবং সংশিষ্ট অন্যান্য (গণিত, বিজ্ঞান ও ইংরেজি) শিক্ষাকে যথাযথ গুরত্ব প্রদান করা। শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তনসহ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ-সচেতনতা এবং এতদসংক্রান্ত বিষয়ে দক্ষ জনশক্তি সৃষ্টি করা।